বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার ২৭০ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯ লাখ ৬৯ হাজার ২৯৬ জন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৩১ লাখ ১০ হাজার ২২ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৪ হাজার ৫০৬ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৭০ লাখ ৪৬ হাজার ২১৬ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।
বার্তাবাজার/কে.জে.পি