প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের মৃত্যু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পিরোজপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শ ম রেজাউল করিমের মা মাজেদা বেগম (৮৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ মঙ্গলবার (২২) সকালে ওই হাসপাতালের কর্মকর্তা হামিদুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) মন্ত্রীর মা বার্ধক্যজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সোমবার রাতে তিনি মারা যান।

তার অসুস্থ্যতার কারণে মন্ত্রী শ ম রেজাউল করিম খুলনায় অবস্থান করছিলেন। রাতেই মরহুমার মরদেহ পিরোজপুরের নাজিরপুরে নিজ বাড়িতে নেওয়া হয়েছে।

বার্তাবাজা/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর