লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনার আহত যুবক মুহাইমিন ইসলাম ৮ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে চলে গেলেন না ফেরার দেশে।

সোমবার রাত ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত মুহাইমিন উপজেলা সদর ইউনিয়নের পূর্ব লোহাগাড়া তোরাব উদ্দিন সিকদার পাড়ার আবদুর রশিদের ছেলে।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতী ফরেষ্ট রেঞ্জ কার্যালয়ের সামনে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন মোটরসাইকেল আরোহী শাহাদত হোসেন (২৫) নামে এক যুবক নিহত হন। দূর্ঘটনার আহত মুহাইমিন ইসলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর