যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) পুলিশের বাড়াবাড়ি বন্ধসহ এ বিভাগ বিলুপ্তির দাবিতে ম্যানহাটনে নিউইয়র্ক পুলিশ সদর দফতরের সামনে বিক্ষোভ করেছে সাধারন নাগরিক। এসময় ঘটনাস্থল থেকে ৮৬ জনকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয় সময় ১৯ সেপ্টেম্বর নিউইয়র্ক নগরের টাইমস স্কয়ারে পুলিশ বিভাগের সদর দফতরের সামনে বিক্ষোভ করে দেশটির সাধারন মানুষ।
জানা যায়, জর্জিয়া অঙ্গরাজ্যে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)-এর একটি আটক কেন্দ্রে এক নারী অভিবাসীকে আটকের পর অতিমাত্রায় বলপ্রয়োগের প্রতিবাদে নিউইয়র্কে এই বিক্ষোভের আয়োজন করা হয়। কয়েকটি ভিডিওর দৃশ্যে দেখা গেছে, পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে ধাক্কাধাক্কিও করছে।
কেএস/বার্তাবাজার