টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ১৪টি ইউনিয়নের ক্ষুদ্র নৃত্ত্বিক গোষ্ঠীর ৩৯জন সদস্যের মাঝে গরু বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে এসব গরু বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু।
অন্যান্যদের মধ্যে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আব্দুল মান্নান, পৌর মেয়র শহিদুজ্জমান খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পিসহ ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার / ডি.এস