আবার ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে নুরকে

এখনও মুক্তি পাননি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে আবার গোয়েন্দা কার্যালয়ে নেয়া হয়েছে তাকে। তবে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ডিবি কার্যালয়ে নুরের মুচলেকা নেয়ার পর তাকে ছেড়ে দেয়া হবে।

সোমবার রাতে শাহবাগ থেকে নুরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের হেফাজতে নেয়া হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের ডিসি (গণমাধ্যম) ওয়ালিদ হোসেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর