ভিপি নুরকে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম।
ডিএমপি কমিশনার বলেন, ডিবি অফিসে ভিপি নুরকে নেয়ার পর তার শ্বাসকষ্ট হচ্ছিল। তার এজমা আছে। রাতে তাকে হাসপাতালে নেয়া হয়েছে। যেকোনো সময় ভিপি নুরকে ছেড়ে দেয়া হবে।
এসময় তিনি আরও বলেন, মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে কিনা তা তদন্ত হবে। ভিপি নুরের বিরুদ্ধে তো ধর্ষণের কোনো অভিযোগ নেই, তার কাছে মেয়েটি বিচার নিয়ে এসেছিল। ঘটনা তদন্ত করে যদি সত্যতা কিছু পাওয়া যায়, তাহলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
কেএস/বার্তাবাজার