‘পুলিশ সদস্যদের অন্যায় থেকে বিরত থাকতে হবে’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-কমিশনার মোকতার হোসেন বলেছেন, দেশের উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে আইন শৃংখলা পরিস্থিতি টেকসই করা। উন্নয়নের স্বার্থে পুলিশ সদস্যদের সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থেকে জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আজ (২১ সেপ্টেম্বর) সোমবার বিকেলে বরিশাল নগরীর ৬নং ওয়ার্ডের গগনগল্লি ৩ নং বিট পুলিশিং কার্যালয় উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা ও স্বাধীনভাবে জনগণের সেবা করতে চাই। আমরা সম্মানের সাথে থাকতে চাই। কাউকে অহেতুক হয়রানি করা চলবে না। জনগণের সাথে মিলেমিশে কাজ করতে হবে। কোন কিছুর বিনিময়ে কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যাবে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) জাকারিয়া রহমান, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাসেল এবং কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম পিপিএম, অফিসার ইনচার্জ (অপারেশন) মোজাম্মেল হোসেন প্রমূখ।

একই দিনে ৯ নং ওয়ার্ডের রসুলপুর ৭নং বিট, ১০ নং ওয়ার্ডের ভাটারখাল ৯ নং বিট পুলিশের কার্যালয়ের উদ্ধোধন করেন মোকতার হোসেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর