চিকিৎসার জন্য ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মেডিকেলের জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এর আগে, সোমবার সন্ধ্যায় নুরের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগে মামলার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ থেকে নুরকে আটক করে পুলিশ। এসময় নুরের সাথে আরও ৫ জনকে আটক করা হয়। পরে ঘন্টাখানেকের মধ্যেই ছেড়ে দেয়া হয় নুরকে।
বার্তা বাজার / ডি.এস
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।