শুরুটা দারুন হলেও একটা সময় রানের গতি আটকে গিয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। সানরাইজার্স হায়দরাবাদের বোলাররা যে চেপে ধরেছিলেন কোহলির দলকে। মনে হচ্ছিল, উইকেট হাতে রেখেও দেড়শ পার করা কঠিন হয়ে পড়বে ব্যাঙ্গালুরের।
তবে শেষদিকে এসে নিজেকে প্রমাণ করলেন এবি ডি ভিলিয়ার্স। বরাবরের মতো ঝড় তুললেন এবি। ২৯ বলেই ফিফটি তুলে নেয়া প্রোটিয়ার কল্যাণে লড়াকু পুঁজি পেয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ৫ উইকেটে তারা জমা করেছে ১৬৩ রান।
সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে ১টি করে উইকেট নেন বিজয় শঙ্কর, টি নজরাজ আর অভিষেক শর্মা।
কেএস/বার্তাবাজার