সাজ্জাদকে সভাপতি ও হিমেলকে সম্পাদক করে ডুসাপের কমিটি গঠন
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন অব পাকুন্দিয়া (ডুসাপ) সংগঠনটি ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আজ (সোমবার) বিকেলে পাকুন্দিয়া পাবলিক লাইব্রেরিতে তিন সদস্যের কমিটিকে ৩৯ সদস্যর পূর্ণাঙ্গ করা হয়।
এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সৈকতকে সভাপতি, সমাজবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী এম কাশেম আলী হিমেলকে সাধারণ সম্পাদক এবং বাংলা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী শফিকুল ইসলাম শফিককে সাংগঠনিক সম্পাদক করে ১ বছরের জন্য এ কমিটি করা হয়।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি সাজ্জাদ হোসেন সৈকত বার্তা বাজারকে বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজেদের মধ্যে ভাতৃত্ব বজায় রাখা, পাকুন্দিয়া উপজেলা থেকে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শিক্ষা বিষয়ক সার্বিক দিক নির্দেশনা দেয়া, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে পাকুন্দিয়াস্থ শিক্ষার্থীদের আবাসন সংক্রান্ত সমস্যার সমাধান করা,আর্থিকভাবে দূর্বল শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করা। পাকুন্দিয়ার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহনে নির্দেশনা দেওয়া ও অনুপ্রেরণা যোগান দেয়া সংগঠনের মূল কাজগুলোর অন্যতম।
বার্তা বাজার/শাহরিয়া