দেশে শিগগিরই করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে

দেশে শিগগিরই ট্রায়াল শুরু হবে চীনের প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেকের করোনাভাইরাস ভ্যাকসিনের। বিষয়টি নিশ্চিত করেন, স্বাস্থ্য সচিব এম এ মান্নান। তিনি বলেছেন, ‘আজ-কালের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে তারা ট্রায়াল শুরুর তারিখ জানাবে।’

আজ (সোমবার) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভা শেষে স্বাস্থ্য সচিব সাংবাদিকদের এসব কথা বলেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘করোনার ভ্যাকসিন সংক্রান্ত সর্বশেষ সংবাদটির ওপরও আমাদের নজর রয়েছে। আমরা সব ধরনের খবর রাখছি।

বিশ্বের বিভিন্ন দেশের নয়টি কোম্পানি এই ভ্যাকসিন আবিষ্কার নিয়ে কাজ করছে। ইতমধ্যে পাঁচটি কোম্পানির সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পর আমরা যাতে দ্রুত আনতে পারি সেজন্য তাৎক্ষণিকভাবে কেনার প্রস্তুতি নিয়ে রেখেছি আমরা।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর