সেই ‘পাত্র চাই’ বিজ্ঞাপনে প্রতারণা, রিমান্ড শেষে কারাগারে সাদিয়া

পাত্র চেয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে ৩০ কোটিরও বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে হওয়া মামলায় সাদিয়া জান্নাত ওরফে জান্নাতুল ফেরদৌসকে (৩৮) ২ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠায় আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম সাদিয়া জান্নাতকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

গত ১৮ সেপ্টেম্বর সাদিয়া জান্নাতের ২দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক শরীফুল ইসলাম শরীফ সেই রিমান্ড শেষে এদিন সাদিয়া জান্নাতকে আদালতে হাজির করে ফের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষে অ্যাডভোকেট জুলহাস উদ্দিন আহম্মেদ সবুজ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর