প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হন আহলে সুন্নত ওয়াল জামায়াতের উপদেষ্টা আলাউদ্দিন জিহাদী। আর এ মামলায় আলাউদ্দিন জিহাদীর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আফতাবুজ জামানের আদালত শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আল্লামা শফীকে কটুক্তি করায় আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন বাদীপক্ষের আইজীবী। আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কেএস/বার্তাবাজার