চট্টগ্রামে দুধ চুরির অভিযোগে রাসেল (২০) নামের এক দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রিয়াজউদ্দিন বাজারের এসএস টাওয়ারের একটি দোকানে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল নেত্রকোনা জেলার আফাজ উদ্দিনের ছেলে। তিনি চট্টগ্রাম নগরের আইসফ্যাক্টরি রোডের একটি ভাড়া বাসায় থাকতেন।
এঘটনায় দোকান মালিক আরমান ও কর্মচারী ইউনুসকে আটক করেছে পুলিশ।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘রিয়াজউদ্দিন বাজারে একটি দোকানের গোডাউন থেকে গুঁড়ো দুধ ও চা-পাতা চুরির অভিযোগে দোকান কর্মচারী রাসেলকে বেধড়ক মারধর করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় পিটুনিতে রাসেল মারা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ সময় দোকান মালিক আরমান ও ওই দোকানের আরেক কর্মচারী ইউনুসকে আটক করা হয়।’
এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বার্তা বাজার / ডি.এস