ইলিশায় কর্ণফুলীর ধাক্কায় গ্রীন লাইনে ফাটল

কর্ণফুলী-১৪ লঞ্চের ধাক্কায় এম.ভি গ্রীন লাইন-২ লঞ্চে ফাটল ধরেছে। সোমবার দুপুরে ভোলার ইলিশার তালতলি ঘাটে এ ঘটনায় ঘটে।

বিআইডব্লিউটিএ’র ভোলার ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান ঘটনাস্থল পরির্দশন করেছেন।

জানা গেছে, ঢাকা থেকে সোমবার দুপুরে তালতলি ঘাটে নোঙর করে গ্রীন লাইন। নোঙর করার কিছুক্ষণ পর কর্ণফুলী-১৪ লঞ্চটি পাশ থেকে গ্রীন লাইনকে ধাক্কা দেয়। এতে গ্রীন লাইনের সামনের অংশের তলায় ফাটল ধরে।

হোসেন নামে গ্রীন লাইনে থাকা এক যাত্রী বলেন, আমার সাথে রোগী ছিলো। কর্ণফুলী লঞ্চ ধাক্কা দেয়ার পর আমাদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। তিনি বলেন, দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ কোন সঠিক সিদ্ধান্ত না নিলে যে কোন সময় নাসরিন ট্র‌্যাজেডির মত ঘটনা পুনরায় ঘটতে পারে।

গ্রীন লাইনের তত্ত্বাবধায়ক তরিকুল ইসলাম রনি বলেন, ইচ্ছাকৃতভাবে কর্ণফুলী -১৪ আমাদের জাহাজে ধাক্কা দিয়েছে, আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি।

তবে কর্ণফুলী-১৪ সুপারভাইজার আলাউদ্দিনের দাবি, বাতাসের কারনে এ ঘটনা ঘটছে।

ভোলা বিআইডব্লিউটিএর ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান বলেন, বাতাসের কারণেই ধাক্কা লেগেছে পরে সেটা মোটামুটি ঠিক করে জাহাজ ছেড়ে গেছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর