প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছুরিকাঘাতে স্কুল ছাত্রীকে হত্যা

সাভারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নীলা রায়(১৪) নামে এক স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে মিজানুর রহমান নামে এক যুবক। রোববার রাত ৯টার দিকে সাভার মডেল থানাধীন পালপাড়া মহল্লার গার্লস স্কুল রোডে এ ঘটনা ঘটে। এঘটনার পর থেকে অভিযুক্ত মিজানুর রহমান পলাতক রয়েছে।

মানিকগঞ্জ জেলার বালিরটেক এলাকার নারায়ণ রায়ের মেয়ে নীলা রায়। পৌর এলাকার কাজী মোকমা পাড়া একটি বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন নীল রায়। স্থানীয় অ্যাসেড স্কুল নামে একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে লেখাপড়া করতেন নীল রায়।

একই এলাকার বাসিন্দা অভিযুক্ত মিজানুর রহমান চৌধুরী।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পাভেল মোল্লা সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে এই তথ‌্য নিশ্চিত করেছেন।

এসআই পাভেল মোল্লা নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, দীর্ঘদিন ধরে নীলাকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন মিজানুর নামে ওই যুবক। প্রেমের প্রস্তাব প্রত্যাখান করার পরও নীলাকে উত্যক্ত করতেন ওই যুবক। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে নীলাকে শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে অক্সিজেন দিতে নিয়ে যান তার ভাই অলক। পরে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে মিজানুর পালপাড়া এলাকায় তাদের গতিরোধ করেন। এসময় অলককে নানা ভয়ভীতি দেখিয়ে পাঠিয়ে দিয়ে নীলার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যান মিজানুর। পরে স্থানীয়রা নীলাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে নীলার মৃত্যু হয়।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর