দেশে করোনায় আক্রান্ত ছাড়াল সাড়ে ৩ লাখ, একদিনে মৃত্যু ৪০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭০৫ জন। এদিনে মৃত্যু হয়েছে আরও ৪০ জনের। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৯৭৯ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ৬২১ জন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও ২ হাজার ১৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৭১৭ জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর