সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান ও ১২৩ নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য রেহেনা আক্তারের দুর্নীতির বিষয়ে অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে দুর্নীতির প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা নীপা।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে সাভার উপজেলা পরিষদের হলরুমে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ী ও ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা নীপা এসময় আরও বলেন, বনগাঁও ইউপি সদস্য আব্দুল মান্নান এর সমাজের অসহায়দের সরকারী খাস জমি দেওয়ার কথা বলে টাকা নেওয়া ও নারী ইউপি সদস্য রেহেনা রাস্তা উন্নয়ন করার কথা বলে টিআর প্রকল্প থেকে সাড়ে তিন লক্ষ টাকা উঠিয়ে নিয়ে কাজ করেনি এমন অভিযোগ আমরা পেয়েছি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি, তদন্তে দুর্নীতির প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সরকারী ঘর বরাদ্দে কেউ দুর্নীতি করলে তাকেও ছাড় দেওয়া হবে না। এসময় তিনি জানান, সিন্ডিকেট করে সাভার উপজেলায় কোন ব্যবসায়ী পেঁয়াজের দাম বাড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বার্তাবাজার/অমি