বিডিনিউজ প্রধান সম্পাদকের জামিন আপিলে বহাল

দুদকের মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চে খারিজ করে দেন জামিনের বিরুদ্ধে দুদকের আবেদন।

দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আদালতে তৌফিক ইমরোজ খালিদীর পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল মতিন খসরু।

এর আগে, গত ৩০ জুলাই তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে অসাধু উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা করা হয়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর