বাংলাদেশের সংকট নিরসনে পেঁয়াজ পাঠাতে চায় তুরস্ক

বাংলাদেশের সঙ্কট দূর করতে পেঁয়াজ পাঠাতে চায় তুরস্ক। তুরস্কের বাংলাদেশ মিশন থেকে এ প্রস্তাবনা বাণিজ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

জানা যায়, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে তুরস্ক থেকে পেঁয়াজ কিনে ঢাকায় আনতে পরিবহন খরচসহ প্রতি কেজি পেঁয়াজের দাম ২০ থেকে ২৫ টাকা পড়বে।

সম্প্রতি তুরস্ক সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানান, ‘তুরস্ক সফরকালে পেঁয়াজের সমস্যার কথা জেনে বাণিজ্যমন্ত্রীকে ফোন করি, তার সম্মতিতে বাংলাদেশ মিশনকে দায়িত্ব দেই স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করতে। সরকারিভাবে দুই দেশের মধ্যে না হলেও বেসরকারিভাবে আলোচনা এগিয়েছে’৷

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘তুরস্কের ব্যবসায়ীদের পেঁয়াজ রপ্তানির আগ্রহের কথা বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। অবশ্য বাংলাদেশের পক্ষ থেকে বেসরকারিভাবে তুরস্ক থেকে পেঁয়াজ আমদানির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি’।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর