করোনা: সৌদিতে আটকেপড়াদের ফেরাতে বিমানের বিশেষ ফ্লাইট

কারোনার সংক্রমণ পরিস্থিতির কারণে সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। আগামী ২৪ ও ২৬ সেপ্টেম্বর ফ্লাইট দুটি সৌদির রিয়াদ ও জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

বিমান সূত্রে জানা যায়, করোনার সংক্রমণ পরিস্থিতিতে আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৪ সেপ্টেম্বর রিয়াদ থেকে ও ২৬ সেপ্টেম্বর জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে উড়ে আসবে বিমান। আগে নিবন্ধনকৃত যাত্রীরা বিমানের অফিস থেকে পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে ফ্লাইটের টিকিট কিনতে পারবেন।

২৪ সেপ্টেম্বরের রিয়াদ-ঢাকা একমুখী যাত্রার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ইকোনমি ক্লাস ২১৫০ সৌদি রিয়াল। আর ২৬ সেপ্টেম্বর জেদ্দা থেকে ঢাকার একমুখী ফ্লাইট যাত্রার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২২২০ সৌদি রিয়াল।

উভয় ফ্লাইটের যাত্রীরা ৪৫ কেজি চেক-ইন ব্যাগেজ নিতে পারবেন। এছাড়া সাত কেজি হ্যান্ড লাগেজ আনার সুবিধা পাবেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর