রাজধানীতে হঠাৎ করেই বেড়ে গিয়েছে চালের দাম। নগরীর বিভিন্ন জায়গায় পাওয়া না যাচ্ছে মোটা চাল। যার ফলে চিকন চালের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে দামও। এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের চালের প্রতি কেজিতে দাম বেড়েছে ২ থেকে ৪ টাকা পর্যন্ত।
তবে ব্যবসায়ীদের দাবি, মৌসুমের শেষের দিকে চাল সরবরাহ কম হওয়ায় বেড়েছে দাম।
রোববার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, মিনিকেট নামে পরিচিত চিকন চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫৮ থেকে ৬০ টাকা। যার মূল্য ছিল ৫৬ থেকে ৫৮ টাকা। তাছাড়া নাজিরশাইল চালের দাম বেড়ে হয়েছে ৬২ থেকে ৬৫ টাকা। অপরদিকে, ৪৪ থেকে ৪৬ টাকা কেজি বিক্রি হওয়া মাঝারি মানের চালের দাম বেড়ে ৪৮ থেকে ৫০ টাকা হয়েছে।
আবার পাইকারি আড়তে প্রতি কেজি চিকন চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা, যা আগে ছিল ৪৫ থেকে ৪৮ টাকা। চ মাঝারি মানের চালের কেজি বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৪ টাকা, যা আগে ছিল ৪০ থেকে ৪২ টাকা।
চালের দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা জানান, মৌসুম এখন প্রায় শেষের দিকে চলে এসেছে। ধানের দাম বেশি হওয়ার কারণে চালের দামও বেড়েছে।
বার্তাবাজার/এসজে