ভারত থেকে আমদানির পর পেঁয়াজের দাম কমেছে হিলি স্থলবন্দরে। প্রকারভেদে এসব পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ থেকে ৪০ টাকার মধ্যে।
তবে পচে যাওয়ায় মাত্র ৫০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে ৫০ কেজির বস্তা।
গতকাল (শনিবার) ভারত থেকে পেঁয়াজ আমদানি হলেও আজ (রোববার) থেকে আবার হিলি স্থলবন্দর দিয়ে তা বন্ধ রয়েছে। তবে অন্যান্য মালামাল আমদানি স্বাভাবিক। আগামীকাল সোমবার হিলি স্থলবন্দর দিয়ে ১৪ ও ১৫ তারিখের রফতানি অনুমতি পাওয়া পেঁয়াজ পুনরায় দেশে আমদানি হতে পারে বলে জানান বন্দরের ব্যবসায়ীরা।
কেএস/বার্তাবাজার