চরফ্যাশন ১০ মিনিটের টর্নেডোর আঘাতে সব লন্ডভন্ড

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকেভোলার চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে আকস্মিক টর্নেডো আঘাত হানে। এতে প্রায় শতাধিক বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠন বিধ্বস্ত হয়েছে। এ সময় অন্তত ৩০ জন ঘরের নিচে চাপা পড়ে আহত হয়েছে। স্থানীয়ভাবে আহতরা চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় রাজিব মাতুব্বরসহ একাধিক লোক জানান, রাত তিনটার দিকে হঠাৎ টর্নেডো হানে। ১০ মিনিটের মধ্যেই ওই এলাকার বহদ্দারহাট, উচাপুল, মাজেদের দোকান ও ভুলাইমোড় এলাকার শতাধিক ঘর-দোকানপাট বিধ্বস্ত হয়। টর্নেডোর আঘাতে চরফ্যাশন-বেতুয়া সড়কে বড় বড় গাছ উপরে পড়ে সড়ক বন্ধ হয়ে যায়।

এছাড়াও ৩০টি বসতঘর ও ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় কোটি টাকার বলে দাবি করেন স্থানীয়রা।

অপরদিকে রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রাথমিকভাবে তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছি। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্তদের তালিকা করে চাল, ঢেউটিন ও নগদ টাকা দেওয়া হবে।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর