অনলাইনে ৩৬ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু

অনলাইনে শুরু হয়েছে পেঁয়াজ বিক্রি। আর এটি করছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। এখন আর রাস্তায় লাইনে না দাড়িয়ে, ঘরে বসে ক্রেতা কেজিপ্রতি ৩৬ টাকা দামে কিনতে পারবেন টিসিবির পেঁয়াজ। তবে একজনে তিন কেজির বেশী পেঁয়াজ কিনতে পারবেন না।

অনলাইনে পেঁয়াজ বিক্রির বিষয়টি নিশ্চিত করেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসানের একান্ত সচিব হুমায়ূন কবির।

এসময় তিনি বলেন বলেন, ‘মোট পাঁচটি প্রতিষ্ঠানকে অনলাইনে পেঁয়াজ বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে চালডাল, স্বপ্ন অনলাইন ও সবজিবাজারডটকম আজ থেকে বিক্রি শুরু করেছে। প্রতিষ্ঠানগুলো কেজিপ্রতি ৩৬ টাকার বেশি নিতে পারবেন না। । তবে ঘরে বসে পেঁয়াজ পেতে ক্রেতাকে কত টাকা চার্জ দিতে হবে, তা নির্ধারণ করবে সংশ্লিষ্ট অনলাইন প্রতিষ্ঠান। যদি তারা চার্জ না নিতে চায় তাও পারবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর