আশুলিয়ায় চোরাই মোবাইল সিন্ডিকেটের ৪ সক্রিয় সদস্য আটক

ঢাকার সাভারের আশুলিয়ায় র‍্যাব-৪ অভিযান চালিয়ে ৬৮টি চোরাই মোবাইলসহ চোর সিন্ডিকেটের ৪ সক্রিয় সদস্যকে আটক করেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছেন সাভার র‌্যাব-৪ এর কোম্পানী কমান্ডার জমির উদ্দিন আহমেদ।

র‌্যাব জানায়, মোবাইল চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্যরা চুরি ও ছিনতাইকৃত মোবাইল ফোন বিক্রির উদ্দেশ্যে আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল অভিযান পরিচালনা করে। এসময় মোবাইল চোর সিন্ডিকেটের সক্রিয় ৪ সদস্য আবুল কালাম, মহসিন আলী, সোহেল রানা এবং সুজনকে আটক করা হয়।

পরে তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে চুরি ও ছিনতাইকৃত ৩৩টি স্মার্ট ফোন ও ৩৫টি ফিচার ফোনসহ মোট ৬৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে র‌্যাব আরও জানায়, এই চক্রের বাকী সদস্যদের আটক করতে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর