সিলেটের পর্যটনের অন্যতম স্পট হিসাবে পরিচিত রাতারগুল। ঝূকিপূর্ণ ওই ওয়াচ টাওয়ারটা নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর অবশেষে বন্ধ করে দেয়া হয়েছে সেটি। আর কোনো পর্যটক পরর্বর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই টাওয়ারে আরোহণ করে উপভোগ করতে পারবেন না জলাবন (সোয়াম্প ফরেস্ট) রাতারগুলের সৌন্দর্য।
আজ (রোববার) পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে টাওয়ারে ওঠার প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক গাইড ও নৌকার মাঝিদেরও জানানো হয়েছে বিশেষ হুঁশিয়ারি।
এ বিষয়ে বন বিভাগের বিট কর্মকর্তার দায়িত্বে থাকা বন প্রহরী আবদুল ওয়াদুদ বলেন, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও দুর্ঘটনা এড়াতে ওয়াচ টাওয়ার বন্ধ করে দেয়া হয়েছে। আপাতত উপরে উঠার পথে বাঁশ দিয়ে রাখা হয়েছে। ইতিমধ্যে স্টীলের গেট তৈরীর প্রক্রিয়া শুরু করা হয়েছে। এটি প্রস্তুত হলে স্থায়ী ভাবে টাওয়ারে উঠার পথ বন্ধ করে দেয়া হবে।
বার্তাবাজার/এসজে