সিরাজদিখানে সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ

মুন্সীগঞ্জ সিরাজদিখানে জয় বাংলা শ্লোগান দিয়ে রাস্তার সংস্কার ও পাকাকরণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া ও নতুন ভাষানচর এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। এসময় নতুন ভাষানচর ব্রিজ থেকে দোসারপাড়ার লালন শাহ বটতলা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা পুননির্মাণ ও পাকাকরণের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সিরাজদিখান বালুরচর বাজার সড়ক আধা ঘন্টা অবরোধ করে রাখা হয়। এসব কর্মসূচিতে ৩ শতাধিক স্থানীয় বাসিন্দা অংশগ্রহন করেন। পরে সিরাজদিখান থানা পুলিশের এএসআই দিলিপ কুমার এসে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়।

এসব কর্মসূচিপালনকারীরা জানান, ভাসাচর ব্রিজ থেকে দোসরপাড়া লালনশাহ আশ্রাম বটতলা পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা সংস্কার ও পাকা করণের দাবী জানিয়ে আসছে দীর্ঘ কয়েক বছর যাবত। কিন্তু রাস্তাটির উন্নয়নে সরকারের কোন প্রকার উদ্যোগ লক্ষা করা যাচ্ছেনা। তাই বাধ্য হয়ে এসব কর্মসূচি পালন করতে হয়েছে। অনতিবিলম্ভে রাস্তাটি সংস্কার না হলে কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে বলেও তারা জানান।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর