চলতি মাসেই সিনেমা হলগুলো খুলে দেয়া হতে পারে: তথ্যমন্ত্রী

মহামারি করোনাকালে বন্ধ থাকা সিনেমা হলগুলো চলতি মাসেই খুলে দেয়া হতে পারে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। দীর্ঘদিন ধরে সিনেমা হলগুলো বন্ধ থাকায় এ শিল্পের সঙ্গে যুক্ত সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।

আজ (রোববার) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই তথ্য জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, করোনা মহামারির কারণে প্রায় পাঁচ মাস শুটিং বন্ধ ছিল। বর্তমানে শুটিং চালু হয়েছে। তবে সিনেমা হলগুলো বন্ধ রয়েছে। এতে বেকার হয়ে পড়েছে সিনেমাপাড়ার লোকজন। বিশেষ করে হল-সংশ্লিষ্ট কর্মজীবীদের অবস্থা করুণ।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে সিনেমা হলগুলো বন্ধ রয়েছে। পাশাপাশি সব ধরনের ছবির শুটিংও বন্ধ রয়েছে। মুক্তিপ্রাপ্ত কিছু নতুন চলচ্চিত্রের প্রদর্শনীও বন্ধ রয়েছে। এতে এ শিল্পের সঙ্গে যুক্ত সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ কারণেই চলতি মাসে হল মালিক এবং প্রযোজক পরিচালকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে সিনেমা হল খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর