ত্রাণ প্রতিমন্ত্রীর মায়ের কুলখানি অনুষ্ঠিত

সাভারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের মা শিরিয়া খানমের কুলখানী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সাভারের পার্বতীনগর এলাকায় এ কুলখানী অনুষ্ঠিত হয়।

রবিবার বাদ জোহর এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মসজিদে ত্রাণ প্রতিমন্ত্রীর মাতার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে কুলখানী উপলক্ষে আগত কয়েক হাজার মানুষের জন্য গণভোজের আয়োজন করা হয়।

কুলখানীতে এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরসহ সাভার উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর বিকেলে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ৮৪ বছর বয়সে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের মা শিরিয়া খানম মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর