ফের পেঁয়াজ রপ্তানি বন্ধ করলো ভারত

পাঁচদিন বন্ধ থাকার পর অবশেষে গতকাল(শনিবার) ভারতে আটকে পড়া পেয়াজ রপ্তানি শুরু করেন দেশটির ব্যবসায়ীরা। কিন্তু একদিন না যেতেই আবার বন্ধ হয়ে গেল পেয়াজ রপ্তানি।

আজ (রোববার) বিকেল পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজবাহী কোনো ট্রাক দেশে প্রবেশ করেনি। এ বিষয়ে, ব্যবসায়ীরা জানান নতুন করে নির্দেশনা না আসা পর্যন্ত এ বন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানির কোন সম্ভাবনা দেখছি না।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ সংবাদমাধ্যমকে বলেন, অনুমতি পাওয়ার পর শনিবার হিলি স্থলবন্দর দিয়ে মাত্র ১১টি ট্রাক অর্থাৎ ২৪৬ টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। আর ১১ ট্রাকের অধিকাংশ পেঁয়াজই ইতোমধ্যে পচে নষ্ট হয়ে পানি ঝরছে। যার ফলে আমদানিকারকরা এসব পেঁয়াজ নিয়ে এসেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখনও দুইশ’র বেশি পেঁয়াজবাহী ট্রাক দেশে প্রবেশের অপেক্ষায় ভারতের অভ্যন্তরে বিভিন্ন সড়কে দাঁড়িয়ে রয়েছে বলেও জানান তিনি।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর