জেলা প্রশাসকের সাথে সম্পাদক পরিষদ বরিশালের সৌজন্য সাক্ষাৎ

বরিশাল থেকে প্রকাশিত দৈনিকগুলোর সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ বরিশালের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রবিবার (২০ সেপ্টেম্বর) জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের কক্ষে সৌজন্য সাক্ষাতে মিলিত হন সংগঠনের নেতৃবৃন্দ।

জেলা প্রশাসক নব গঠিত সম্পাদক পরিষদের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সম্পাদক পরিষদের সদস্যবৃন্দ নিজ নিজ পেশাগত পরিচয় প্রদান করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং জেলা প্রশাসককে ফুল দিয়ে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।

উপস্থিত ছিলেন সম্পাদক পরিষদর প্রধান উপদেষ্টা ও দৈনিক আজকের বার্তার প্রধান পৃষ্ঠপোষক মো. মিজানুর রহমান, সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সিনিয়ির সহ সভাপতি কাজী মফিজুল ইসলাম কামাল, সহ সভাপতি অ্যাডভোকেট এস এম রফিকুল ইসলাম, সহ সভাপতি খলিলুর রহমান, সহ সভাপতি ডা. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সহ সাধারণ সম্পাদক শেখ শামিম, সাংগঠনিক সম্পাদক কাজী মো. জাহাঙ্গীর, অর্থ সম্পাদক মারুফ হোসেন, দপ্তর সম্পাদক সাইদুর রহমান মাসুদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাছির আহমেদ রনি, প্রচার সম্পাদক মো. জসিম উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মোস্তাফা কামাল, সদস্য মো. হাবিবুর রহমান, সদস্য তাওহিদুল ইসলাম জামাল সহ অন্যান্যরা।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর