বরিশাল জেলার গৌরনদী পৌরসভার পূর্বলাখেরাজ কসবা মহল্লায় ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পাওয়া গেছে।
এ ঘটনায় আজ রোববার (২০ সেপ্টেম্বর) গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযুক্ত প্রতিবেশী মাছ ব্যবসায়ী ও দুই সন্তানের জনক আবু বক্কর বেপারী (৫৫)।
নির্যাতিতা শিশুটির মা বলেন, শনিবার বিকেল ৫টার দিকে তার ছয় বছরের শিশু কন্যা বাড়ির পাশে মসজিদের মাঠে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী দুই সন্তানের জনক আবু বক্কর বেপারী কৌশলে তার কন্যাকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী পরিত্যাক্ত একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনা জানাজানি হলে এলাকা ছেড়ে পালিয়ে গেছে বক্কর।
গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার বলেন, ধর্ষণ চেষ্টার শিকার শিশুটিকে দুপুরে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেয়ার জন্য বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বার্তাবাজার/অমি