ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের মা সুলোচনা সুব্রানিয়াম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৃষ্টিকর্তা যেন ড. এস জয়শঙ্কর ও তাঁর পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার ক্ষমতা প্রদান করেন। ড. মোমেন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
বার্তাবাজার/কে.জে.পি
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।