কিশোরগঞ্জ ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কসের কার্যক্রম পরিদর্শন করলো কোয়াব

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারাদেশের মতো কিশোরগঞ্জেও কিশোরগঞ্জ ক্যাবল নেটওর্য়াকস (কেসিএন) এর ডিজিটাল কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

ডিজিটাল কন্ট্রোল রুমের কার্যক্রম ও অগ্রগতি দেখতে শনিবার দুপুরে কিশোরগঞ্জ ক্যাবল নেটওয়ার্কসের ডিজিটাল কন্ট্রোল রুম পরিদর্শন করেছেন ক্যাবল অপারের্টস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর নেতৃবৃন্দ।

এসময় তারা বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্নের একটি অংশ এই ক্যাবল টিভি ডিজিটালাইজেশান। আর তাই সরকারের কাছে ক্যাবল অপারেটরদের প্রযুক্তিগত সহায়তা ও পৃষ্টপোষকতার জন্য জোর দাবি জানান তারা। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক মহাসচিব নিজাম উদ্দিন মাসুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, আইন উপদেষ্টা আনিসুল ইসলাম, বাংলাদেশ ডিজিটাল নেটওর্য়াক লিমিটেডের চেয়ারম্যান লায়ন মো. ফিরোজুল ইসলাম প্রমুখ। বিভিন্ন উপজেলার সাথে শক্তিশালী অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সারা জেলায় ক্যাবল নেটওয়ার্ক সেবা ছড়িয়ে দেওয়ায় ও অত্যাধুনিক ডিজিটাল কন্ট্রোল রুম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন । এছাড়াও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ক্যাবল নেটওর্য়াক (কেসিএন) এর পরিচালক লেলিন রায়হান শুভ্র শাহীন ও শেখ মো: মাহফুজুর রহমান সোয়েবসহ বিভিন্ন উপজেলার ক্যাবল নেটওর্য়াক (কেসিএন)এর অন্যান্য সদস্যরা

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর