করোনাভাইরাস সংক্রমনের শুরু থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে ৭০২৪ জনের নমূনা সংগ্রহ করা হয়েছে। প্রায় ৭০ লক্ষাধিক অধিবাসীর উপজেলা সাভারে এই পরিমাণ নমূনা সংগ্রহ যেকোনো জেলার সাথে তূলনায় বিস্ময়কর বলে অভিমত ব্যক্ত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা।
মুঠোফোনে এই প্রতিবেদককে তিনি জানান, সাভার উপজেলায় শনিবার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত মোট নমূনা সংগ্রহ হয়েছে ৭০২৪ জনের। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা হিসেবে এক্ষেত্রে এক অনন্য রেকর্ড স্থাপন করেছে।
এদিকে, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ ফেরদৌসী আক্তার জানিয়েছেন, শনিবার পর্যন্ত যে ৭০২৪ জনের নমূনা সংগ্রহ হয়েছে, এদের মধ্যে মোট করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১১৭৮ জন। এছাড়া আক্রান্তদের ভিতর ১১২১ জন রোগী সুস্থ হয়েছেন।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩জন রোগী ভর্তি আছেন উল্লেখ করে ডাঃ ফেরদৌসী আক্তার জানান, ২৪ জন রোগী বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।
বার্তা বাজার / ডি.এস