গত আগষ্ট মাসে রাজধানীর কদমতলীর রায়েরবাগে ফুপুর বাসায় জান্নাতি ফেরদৌস রিমু বেড়াতে যান।
গত ৮ সেপ্টেম্বর রিমুকে নিয়ে পালিয়ে যান ভাটার থানার ৪০ নম্বর ওর্য়াড যুবলীগ নেতা ওমর ফারুক। পরে গত ১৫ সেপ্টেম্বর স্থানীয় নেতাদের মাধ্যমে ওই নারীকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়।
যুবলীগ নেতা ওমর ফারুক বলেন, রিমুর সঙ্গে তার প্রেমের সম্পর্ক দীর্ঘ ৬ বছরের। তার ইচ্ছার বিরুদ্ধে রিমুর পরিবার সোহেল রানা নামে এক পুলিশ কনস্টেবলের সঙ্গে রিমুর বিয়ে দেয়। গাইবান্ধায় তার গ্রামের বাড়ি, আর দিনাজপুরে স্বামীর বাড়ি। ময়মনসিংহ ওই নারীকে নিয়ে এক সপ্তাহ পালিয়ে ছিলেন ওমর ফারুক।
পরে ৯ ফেব্রুয়ারি পুলিশ কনস্টেবল সোহেল রানাকে তালাক দেন রিমু। পরে গত ১৩ সেপ্টেম্বর ওমর ফারুক বিয়ে করেন রিমুকে। যুবলীগ নেতা আরও বলেন, রিমুকে প্রায়ই মারধর করতো সাবেক স্বামী সোহেল। বর্তমানে ওই নারী তার বাবার বাড়িতে রয়েছেন।
বার্তাবাজার/কে.কে