ঢাকার আশুলিয়ায় তাজরিন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকান্ডের ৮ বছর হয়ে যাবে আর মাস দুয়েক পরেই। কিন্তু এখনও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদেরকে দেয়া প্রতিশ্রতি পূরন হয়নি। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে কিংবা শারীরিক যোগ্যতা হারিয়ে মানবেতর দিনাতিপাত করা শ্রমিকরা তাই আবারও নেমেছে রাজপথে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। এতে ভুক্তভোগী শ্রমিকদের প্রায় ২০টি পরিবার অংশ নেয়।
শ্রমিকদের দাবী, তাজরিন ফ্যাশন লিমিটেডের ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত শ্রমিকরা এখন বিনা উপার্জনে মানবেতর জীবনযাপন করছেন। তাদের বাড়িতে থাকার কোনো পরিবেশ নেই। অনেকের পরিবারে অন্য কোনো উপার্জনক্ষম ব্যক্তি নেই। অগ্নিকাণ্ডের পর থেকে অসুস্থতায় অন্য কোনো কাজও করা সম্ভব হয় না। তাই শিগগিরই আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও সুচিকিৎসার দাবি জানান তারা।
কর্মসূচি থেকে ক্ষতিগ্রস্ত এসব শ্রমিককে দ্রুত সঠিকভাবে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থার করতে প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয়।
বার্তাবাজার/এসজে