ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দুই গ্রামবাসীর টেটাযুদ্ধের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৪ জন। এর মাঝে গুরুতর যখন ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য।
জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার জয়কালীপুর গ্রামে আবু কালামের বাড়িতে বিরিয়ানী পার্টিতে মোবাইল চুরির ঘটনা ঘটে। পরে এই অনুষ্ঠানের অতিথি সীমান্তবর্তী নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারের খানকা পাড়ার টাইলস মিস্ত্রী সাগর মিয়ার বাসায় গিয়ে জয়কালীপুরের সাদ্দামের নেতৃত্বে কিছু ছেলেরা তাকে ধরে নিয়ে আসতে চায়। এসময় পাহাড়িয়াকান্দির শুক্কুর আলী বাঁধা দেয়। তখন সাদ্দাম গ্রুপের লোকজন শুক্কুর আলীর সলিমগঞ্জের বসত বাড়িতে ব্যাপক ভাংচুর করে।
এই ঘটনার জেরধরে শনিবার সকালে দুইঘন্টা ব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাস্থল ৮ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র। ঘটনাস্থলে আহত হন প্রায় ১৪ জন। এর মধ্যে গুরুতর আহত ২ জন হলেন পাহাড়িয়াকান্দি গ্রামের।
এবিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি সালাউদ্দিন চৌধুরী জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। পুলিশ ফোর্স যথাসময়ে পৌঁছে ঝগড়া নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।
বার্তাবাজার/এসজে