কক্সবাজারে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের রামু ও উখিয়া সীমান্তের উপর দিয়ে বহমান রেজু খালের ঝাউবাগান এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।

এ বিষয়ে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া উইং কর্মকর্তা লে. কমান্ডার এম হায়াত ইবনে ছিদ্দিক জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাতে কোস্টগার্ডের সদস্যরা রেজুখালের মোহনায় ঝাউবাগান এলাকায় একটি নৌকাকে সন্দেহজনক মনে হলে থামাতে বলে।

এসময় নৌকায় থাকা ইয়াবা কারবারীরা নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা নৌকায় তল্লাশি চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার ও ইয়াবা পরিবহনের দায়ে নৌকাটি জব্দ করে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর