উখিয়ায় ছোট ভাইয়ের হাতে প্রাণ গেল বড় ভাইয়ের

কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই মোরশেদ কবীরের (৪০) হাতে নিহত হয়েছেন ছোট ভাই রায়হান (২৬)। আজ (শনিবার) দুপুরে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান মৃত নুরুল কবিরের ছেলে।

জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই রিপন অতর্কিত অবস্থায় ধারালো কিরিচ দিয়ে ছোট ভাই রায়হানকে এলোপাতাড়ি কোপায়। গুরুতর আহত অবস্থায় রায়হানকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

উখিয়া থানার ওসি মরজিনা আক্তার জানান, হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোরশেদ কবির রিপন ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর