শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

নাটোরের বড়াইগ্রামে এক মেয়ে শিশুকে (৪) ধর্ষণের চেষ্টা করার অভিযোগে আব্দুল মান্নান (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। আজ (শনিবার) তাকে আটক করা হয়েছে। অভিযুক্ত আব্দুল মান্নান উপজেলার চর নটাবাড়িয়া গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে।

জানা যায়, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আব্দুল মান্নান প্রতিবেশী শিশুটিকে চকলেট দেয়ার প্রলোভনে তার ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওইদিন সন্ধ্যায় শিশুটি তার মাকে বিষয়টি জানায়। পরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।

এক পর্যায়ে বিষয়টি জানাজানি হয়ে গেলে আব্দুল মান্নান আত্মগোপন করে। এ ঘটনায় পরদিন শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, শনিবার অভিযুক্ত আব্দুল মান্নানকে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর