বাজারে পেঁয়াজের দাম ক্রেতা সাধারণের মাঝে স্থিতিশীল রাখা এবং নিয়মিত বাজার মনিটোরিং এর অংশ হিসেবে ঢাকার সাভারের আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকায় ‘মোবাইল কোর্ট’ পরিচালিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্সের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং ক্রয় রশিদ এর তুলনায় বিক্রয় অস্বাভাবিক বেশি হওয়ায় পাঁচটি মামলায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়ীদের ক্রয় ও বিক্রয় রশিদ ব্যতীত ব্যবসা পরিচালনা না করতে পরামর্শ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
বার্তা বাজার / ডি.এস