নানা নাটকীয়তার পর শুরু হতে যাচ্ছে এবারের আইপিএল। তবে এবারের আইপিএলে মাঠে খাকছে না কোন সংবাদকর্মী। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হয়েছে যে, ২০২০ সালের আইপিএলে পুরো টুর্নামেন্ট জুড়ে সংবাদমাধ্যমের কোনো প্রবেশাধিকার থাকছে না। স্বাভাবিকভাবেই, বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে প্রেস বক্সে সংবাদকর্মীদের উপস্থিতির অনুমতি দেয়নি আইপিএল আয়োজকরা।
যেহেতু মিডিয়া উপস্থিতি খাকেবে না, ফলে আইপিএলের ইতিহাসে এবারই প্রথমবারের মতো আনুষ্ঠানিক কোনো প্রি-ম্যাচ কনফারেন্সও থাকবে না। তবে প্রতি ম্যাচের পর অনলাইনে বাধ্যতামূলকভাবে পোস্ট ম্যাচ কনফারেন্স হবে।
কেএস/বার্তাবাজার