ঘূর্ণিঝড় স্যালির প্রভাবে যুক্তরাষ্ট্রের উপকূলে বন্যা

আমেরিকার উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় স্যালি গালফ কোস্ট দিয়ে স্থলে উঠে আসার পর দুর্বল হয়ে একটি ক্রান্তীয় ঝড়ে পরিণত হলেও এর প্রভাবে ও ভারি বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে আশপাশের শহর গুলোতে। তলিয়ে গেছে উপকূলীয় অঞ্চল ফ্লোরিডার বিভিন্ন রাস্তাঘাট। এ সময় বন্যার সতর্কতা জারি করা হয়েছে জর্জিয়া এবং ক্যারোলাইনাতে।

দেশটির জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় দক্ষিণাঞ্চলীয় বেশির ভাগ কাউন্টিতে ঢুকতে শুরু করেছে পানি। এরই মধ্যে তলিয়ে গেছে ফ্লোরিডার বিভিন্ন রাস্তাঘাট। বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা।

এদিকে, ক্যালিফোর্নিয়া এবং ওরেগন রাজ্যে লাগা ভয়াবহ দাবানলের কারণে গোটা শহরই বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে হয়ে গেছে।

কর্তৃপক্ষ বলছে, এখনও স্বাস্থ্য বিষয়ক সতর্কতা না জারি করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর