আহমদ শফীর দাফন সম্পন্ন

লাখো ভক্ত ও ধর্মপ্রাণ মুসলিম অনুরাগীদের উপস্থিতিতে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় শাহ আহমদ শফীর দাফন সম্পন্ন হয়েছে। মাদ্রাসা প্রাঙ্গণেই তাকে দাফন করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে চট্টগ্রামে নেয়া হয় হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর মরদেহ। বাদ জোহর হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। তার ইচ্ছে অনুযায়ী সেখানেই দাফন করা হয় তাকে।

কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রামের ৪ উপজেলাতেই ৭ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে রয়েছে ১০ প্লাটুন বিজিবি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর