চট্টগ্রামের পথে আল্লামা শফীর মরদেহ

চট্টগ্রামের পথে রওনা দিয়েছে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী’র মরদেহ বহনকারী গাড়ি। আজ শনিবার ভোর চারটার সময় তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঢাকা ছেড়ে যায়। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় জানাজা শেষে দাফনের করা হবে তাকে।

এর আগে গতকাল (শুক্রবার) বিকেলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায়
নিয়ে আসা হয় আল্লামা শাহ আহমদ শফীকে। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর আজগর আলী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর