আবারো প্রতিপক্ষের জালে ৮ বার বল জড়ালো বায়ার্ন মিউনিখ। যদিও এবার আর বার্সালোনা নয়। এবার প্রতিপক্ষ শালক। জার্মান বুন্দেসলিগার ২০২০-২১ মৌসুমটি শুরুই হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন ও শালকের মধ্যকার ম্যাচ দিয়ে। নিজেদের ঘরের মাঠে প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতেছে বায়ার্ন। দুমড়ে মুচড়ে দিয়েছে হানস ফ্লিকের শিষ্যরা। ম্যাচের চতুর্থ মিনিট থেকে শুরু, ৮ গোলের উৎসবের শেষটি হয়েছে ৮১ মিনিটে গিয়ে।
গোল বন্যার ম্যাচে হ্যাটট্রিক করেছেন সার্জি জিনাব্রি। এছাড়াও একটি করে গোল করেছেন লিওন গোরেৎজকা, রবার্ট লেওয়ানডোস্কি, থমাস মুলার, লেরয় সানে এবং জামাল মুসাইয়ালা।
কেএস/বার্তাবাজার