লক্ষ্মীপুরের রায়পুরে ২৫০ ক্যান বিয়রাসহ এক যুবলীগ নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার চরআবাবিল ইউনিয়নের গজারিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত যুবলীগ নেতার নাম মিজানুর রহমান ঢালী। তিনি উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও একই ইউনিয়নের গজারিয়া গ্রামের ফজলুল করিম ঢালীর ছেলে। পাশাপাশি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মঞ্জুর হোসেন সুমনের অনুসারী হিসেবেও তিনি পরিচিত।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে যুবলীগ নেতা মিজানুর রহমানকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী তার বাড়ি থেকে ২৫০ ক্যান বিদেশি বিয়ার জব্দ করা হয়।
হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। মাদক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হবে।
বার্তাবাজার/এসজে